পাইকগাছায় প্রতিনিধিঃপাইকগাছার সোলাদানায় শ্রী শ্রী চারবান্দা সার্বজনীন দূর্গা পূজা মন্দিরের সাংষ্কৃতিক অনুষ্টানের উদ্বোধন নিয়ে মতদ্বন্দ্বে সেখানকার সকল প্রকার সাংষ্কৃতিক অনুষ্ঠান বন্ধ রয়েছে বলে অভিযোগ পাওয়াগেছে। বিষয়টি স্বীকার করে থানা পুলিশসহ বিএনপির নের্তৃবৃন্দ সংকট নিরসনে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন।
অভিযোগ প্রসঙ্গে মন্দির কমিটির সাধারণ সম্পাদক জয় রায় বলেন, স্থানীয় জনৈক বিল্লাল হোসেন নামে এক নেতা তাকে দিয়ে অনুষ্ঠান উদ্বোধনে নির্দেশ দেন। অন্যথায় অনুষ্ঠান বন্ধে হুমকি প্রদান করেন। মূলত এরপর থেকে তারা পূজার অনুষ্ঠানিক কার্যক্রম ছাড়া বাড়তি সকল সাংষ্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখেন। তিনি আরো বলেন, তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান যাকে দিয়ে উদ্বোধন করালে ভাল হয় সেটা নিশ্চই তাদের ব্যাপার। এমনকি বিএনপির নেতৃস্থানীয় ব্যক্তিকে দিয়ে উদ্বোধন করানোর কথাও চিন্তা করেন তারা। তবে জনৈক বিল্লাল হোসেনের আচারণে রীতিমত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বাড়তি সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখেন।।
এব্যাপারে অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হলে মন্ডপস্থলে আলোক-স্বজ্জা বন্ধ দেখতে পান। কারণ হিসেবে সেখানকার দায়িত্বশীলরা অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতা বিল্লাল হোসেন, ইসরাফিল হোসেন, নামে জনৈক ব্যক্তি তাকে দিয়ে অনুষ্ঠান উদ্বোধনের জন্য নির্দেশ প্রদান করায় তারা সাংষ্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেন। পরে স্থানীয় ইউপির সাবেক এক চেয়ারম্যান দূরনিতী বাজ ও বহিষ্কার প্রাপ্ত এনামুল তার লাঠিয়া বাহিনি দিয়ে স্থানীয় মামুষের মাঝে ভয় ভিতি দেখাছে এনামুল হক পূজা কমিটির সাধারণ সম্পাদক জয় রায়কে মোবাইলে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বাজে ভাষায় গালিগালাজ করেন ,বলে অভিযোগ করে ঘটনায় তারা রীতিমত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন বলে জানান। তবে এব্যাপারে তারা কোথাও কোন অভিযোগ করতে ভয় পারছেন তার পরিবারকে নিয়ে খুব ভয়ে আছে, বলেও জানান।