1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

পশ্চিমবঙ্গ রাজ্যের সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে সকালবেলার সমাবেশে বাধ্যতামূলকভাবে ‘বন্দে মাতরম’ গান গাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৬২ বার পঠিত

পশ্চিমবঙ্গ রাজ্যের সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে সকালবেলার সমাবেশে বাধ্যতামূলকভাবে ‘বন্দে মাতরম’ গান গাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রমাণস্বরূপ ভিডিও করে রাখতে বলা হয়েছে।রাজ্যটির স্কুল শিক্ষা দপ্তর থেকে জারি করা এক অফিশিয়াল চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসেনির্দেশনায় বলা হয়, প্রতিদিন স্কুল শুরুর আগে সকল শিক্ষার্থীকে সমাবেশে অংশ নিয়ে জাতীয় এই গান গাইতে হবে। স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী সোমবার থেকে রাজ্যের সব স্কুলে সমাবেশের প্রার্থনা হিসেবে ‘বন্দে মাতরম’ চালু করা হবে এবং এটি বাধ্যতামূলক।শিক্ষা দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, ১৩ মে জারি করা চিঠি অনুযায়ী স্কুল প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে সমাবেশে সকল শিক্ষার্থী এই গানে অংশ নেয়। এছাড়া নির্দেশনায় সমাবেশের কার্যক্রম ভিডিও রেকর্ড করার কথাও বলা হয়েছে, যাতে বাস্তবায়নের প্রমাণ রাখা যায়।এর আগে পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে সাধারণত শুধু জাতীয় সংগীত ‘জন গণ মন’ গাওয়া হতো। পরবর্তীতে রাজ্য সরকার ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটিও অন্তর্ভুক্ত করেছিল, যা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় লেখা হয়েছিল।নতুন নির্দেশনার ফলে শিক্ষক মহলে প্রশ্ন উঠেছে— সীমিত সময়ের মধ্যে জাতীয় সংগীত ওজাতীয় গান কীভাবে সমাবেশে প্রতিদিন অন্তর্ভুক্ত করা হবে।
উল্লেখ্য, এর আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পশু জবাইয়ের ক্ষেত্রে নতুন ও কঠোর বিধিনিষেধ জারি করেছে। রাজ্যটিতে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করা হয়েছে

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park