1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

পর্ব-১ আশাশুনির সহকারী কমিশনার (ভূমি)-এর বিরুদ্ধে নানা চাঞ্চল্যকর ও গুরুতর অভিযোগ সন্তান নষ্ট, নারী নির্যাতন, যৌতুক দাবী ও পরকীয়ার জালে স্ত্রীর সংসার ভাঙার অভিযোগ।

  • আপডেট সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:স্বাস্থ্য নথি অনুযায়ী শারীরিক হামলার প্রমাণ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা,সাতক্ষীরার আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার-এর বিরুদ্ধে তার স্ত্রী মুক্তি সরকার একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন। অভিযোগে মারধর, সন্তান নষ্টের চাপ, পরকীয়ায় জড়ানো, দ্বিতীয় বিয়ে করা এবং মানসিক নির্যাতনের বিষয়গুলো উঠে এসেছে। তিনি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

মুক্তি সরকারের দাবি, ২০১৬ সালে দুজন দুজনকে পছন্দ করে কোর্ট ম্যারেজ করেন। পরবর্তীতে উভয় পরিবারের সম্মতিতে ২০২১ সালে হিন্দু রীতিতে পারিবারিকভাবে বিয়ে হয়। উভয়েই তখন পড়াশুনা করতেন। বিজয় ছিলেন জেলে পরিবারের দরিদ্র সন্তান। বিয়ের পর মুক্তি চাকরি করে সংসারের ব্যয় চালাতেন এবং উপার্জিত অর্থ স্বামীর হাতে তুলে দিতেন। এছাড়াও মুক্তির পরিবার সাধ্যমতো বিয়েতে নানা উপহার (টিভি, ফ্রিজ, ফার্নিচারসহ যাবতীয় দ্রব্যাদি) দেন এবং বিজয়কে সহযোগিতা করেন। তারপরও বিজয় নানা সময়ে মুক্তির পরিবারের কাছে যৌতুক চাইতেন। এমনিকি বাড়ি করার জন্য জমি লিখে দেয়ার জন্যও চাপ দিয়েছেন বহুবার।

সন্তান নষ্টের অভিযোগ
মুক্তি সরকারের অভিযোগ, বিয়ের পর একাধিকবার গর্ভধারণ করলে স্বামী চাকরির অজুহাত ও ভবিষ্যতের চাপ দেখিয়ে সন্তান নষ্ট করতে বাধ্য করতেন। পরবর্তীতে সন্তান নেওয়ার চেষ্টা করলে নানা অজুহাতে তা বিলম্বিত করা হতো। সন্তান ধারণের জন্য গত অক্টোবর মাসে তারা চেন্নাইয়ে ডাক্তার দেখান। পরবর্তীতে ডিসেম্বর ২০২৫ সালে মুক্তিকে একাকে চিকিৎসার জন্য বিজয় কৌশলে চেন্নাই পাঠান। তিনি বলেন-কয়েকদিন পরে ছুটি নিয়ে চেন্নাই যাবেন এবং চিকিৎসার বাকী প্রসেস সম্পন্ন করবেন। কিন্তু বিজয় নানা ছল ছাতুরী করে চেন্নাই যায়নি বরং মুক্তি চলে আসতে চাইলে তাকে বলতেন পরে আসো। ইতোমধ্যে বিজয় অন্য একটি মেয়েক বিয়ে করেন এবং তাকে নিয়ে সংসার শুরু করে। মুক্তি বলেন-
“আমার সুখের সংসার ধ্বংসের পথে ছিল। আমার স্বামী আমাকে বারবার বাধ্য করেছিল সন্তান নষ্ট করার জন্য।”
পরকীয়া ও শারীরিক নির্যাতন
মুক্তি সরকারের অভিযোগ, ভারতে চিকিৎসার জন্য যাওয়ার সুযোগে বিজয়, ফাগুনি সুমি কাসারি (ফ্যাকাল্টি অব বায়োলোজিকাল সায়েন্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) নামের নারীর সঙ্গে পরকীয়ায় জড়ান। ওই নারী

মুক্তিকে ফোনে বলেন তিনি বিজয়কে বিয়ে করেছেন। মুক্তি যেন বিজয়কে ছেড়ে চলে যায়। নানা হুমকি দেয়। আরো বলেন সে নাকি বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। ফাগুনী সুমি কাসারির ফোন পয়ে মুক্তি চিকিৎসা না করিয়ে ২২ ফেব্রুয়ারি চেন্নাই থেকে দেশে ফিরে আসেন। ফেরার পর দেখেন স্বামী নিয়মিত ওই নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলেন ও স্বামী স্ত্রীর মতো আচরণ করেন। বিজয়ও স্বীকার করেন যে তিনি ঐ মেয়েকে বিয়ে করেছেন। মুক্তি এ সব শুননে বিজয়কে ফিরে আসতে বললে তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। ২৩-২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তাকে মারধর করে অসুস্থ অবস্থায় ফেলে বিজয় পালিয়ে যান। এমনকি তিনি অফিসেও আসছেন না। স্থানীয়রা মুক্তিকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হুমকি ও নিরাপত্তা উদ্বেগ মুক্তি অভিযোগ করেন, তার মোবাইল ব্ল‍্যাকলিস্ট করা হয়েছে এবং পরকীয়ার নারীর পক্ষ থেকে বারবার হুমকি দেওয়া হচ্ছে। তিনি বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন
“একজন সরকারি কর্মকর্তা যদি এমন আচরণ করেন, সাধারণ মানুষ কোথায় যাবে? আমি বিজয়ের শাস্তি চাই। এমন শাস্তি হোক যাতে অন্য কেউ এ ধরণের কাজ থেকে বিরত থাকে। প্রশাসনের কাছে আমি ন্যায় বিচার চাই”।
অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি
এই বিষয়ে অভিযুক্ত বিজয় কুমার জোয়ার্দার-এর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্থানীয়ভাবে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং প্রশাসনিক হস্তক্ষেপের দাবি উঠেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park