1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

নড়াইলে সিপিবি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৬৪ বার পঠিত

নড়াইল জেলা প্রতিনিধি;অর্ন্তবর্তী সরকার কর্তৃক আমেরিকার সাথে দেশবিরোধী অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নড়াইল জেলা কমিটির আয়োজনে এ বিক্ষোভ কর্মসুচি পালিত হয়। বৃহস্পতিবার শহরের রূপগঞ্জ মুচিরপোল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসটার্মিনাল এলাকায় এসে শেষ হয়।

সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নড়াইল জেলা কমিটির সভাপতি ও খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম বরকত উল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা জেলা কমিটির সভাপতি এস এ রশিদ, সিপিবি নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীত রাজবংশী, সাবেক সাধারণ সম্পাদক অঞ্জন রায়, জেলা কমিটির সদস্য প্রবীর রায়, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক শেখ সুলতান, জেলা যুব ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম শিমুলসহ আরো অনেকে৷

বক্তারা অভিযোগ করে বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তিটি একতরফাভাবে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করা হয়েছে। এই চুক্তির কারনে বিনা শুল্কে যুক্তরাষ্ট্রের কৃষিজাত পণ্য মাংস, মুরগি, গুঁড়ো দুধসহ বেশ কিছু পণ্য বাংলাদেশে প্রবেশের সুযোগ তৈরি হয়েছে যা দেশের নিজস্ব ডেইরি ও পোল্ট্রি খাতকে ধ্বংসের মুখে ফেলে দিবে। চুক্তিটিতে প্রায় ১৩১ টির মতো শর্ত রয়েছে, যা বাংলাদেশের বাণিজ্য সক্ষমতা, শুল্ক নির্ধারণের সার্বভৌমত্ব এবং স্বাধীন নীতি প্রণয়নকে চরমভাবে বাধাগ্রস্ত করবে। চুক্তির শর্তানুযায়ী, বাংলাদেশকে বাধ্যতামূলকভাবে বিপুল পরিমাণ মার্কিন সামরিক সরঞ্জাম ও অস্ত্র কিনতে হবে। জাতীয় স্বার্থবিরোধী ও গোপন এই চুক্তিটি অবিলম্বে বাতিলের দাবি জানান। সেই সাথে চুক্তির ক্ষতিকর দিকগুলো উল্লেখ করে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। এছাড়া ক্ষমতা হস্তান্তরের আগে তাড়াহুড়ো করে এই ‘গোলামির চুক্তি’ সম্পাদনের পেছনে কারা জড়িত, তাদের বিরুদ্ধে তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান। বিক্ষোভ কর্মসুচিতে সিপিবি জেলা কমিটি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকমীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park