1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

নড়াইলের লোহাগড়ায় শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

  • আপডেট সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

নড়াইল জেলা প্রতিনিধি;নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দৃশ্যটি তার বাড়ির সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। ঘটনা জানিয়ে ভুক্তভোগী শিক্ষক কৃষ্ণা রানী চৌধুরী শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় লোহাগড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, কৃষ্ণা রানী চৌধুরী লোহাগড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার শিক্ষক সঞ্জিত কুমার দের সহধর্মিণী। তিনি ৩৮ নম্বর এলএল গার্লস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বৃহস্পতিবার বিদ্যালয়ের ছুটি শেষে ভ্যানযোগে বাড়ি ফেরেন কৃষ্ণা রানী। বাড়িতে প্রবেশের সময় পেছন থেকে এক ব্যক্তি এসে তার গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। প্রথমবার ব্যর্থ হলেও পরে জোর করে চেইনটি ছিঁড়ে নিয়ে যান ছিনতাইকারী। একই সময় তার হাতে থাকা ছোট পার্টস ব্যাগটিও ছিনিয়ে নেওয়া হয়। ওই ব্যাগে নগদ আট হাজার টাকা ছিল।
ভুক্তভোগী কৃষ্ণা রানী চৌধুরী বলেন, ছিনিয়ে নেওয়া স্বর্ণের চেইনটির ওজন এক ভরি দুই আনা। আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, কৃষ্ণা রানী বাড়িতে প্রবেশের সময় এক ব্যক্তি পেছন থেকে তার কাছে আসেন। এরপর তিনি শিক্ষিকার গলার চেইন টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে চেইনটি ছিঁড়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। কিছুটা দূরে আরেক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিলেন। মোটরসাইকেলে করে তারা পালিয়ে যান।
এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজও যাচাই করা হচ্ছে। ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। শনাক্ত করা সম্ভব হলে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park