1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

নড়াইলের লোহাগড়ায় মাদকদ্রব্যসহ যুবক গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২৭৫ বার পঠিত

নড়াইল জেলা প্রতিনিধি;নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কুচিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে খাটের নিচে লুকিয়ে রাখা ৩৪০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক রাখার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত রাসেল শেখ, পিতা কালাম শেখ। বাড়ি লোহাগড়া উপজেলার কুচিয়াবাড়ি গ্ৰামে।লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার লোহাগড়া থানার এসআই আমিনুরের নেতৃত্বে পুলিশের একটি দল কুচিয়াবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে স্থানীয় সহযোগী মোহাম্মদ জাকির হোসেন এবং লোহাগড়া পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক ফারুক হোসেন সহযোগিতা করেন। অভিযানকালে রাসেল শেখের নিজ বাসভবনে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে তার শয়নকক্ষের খাটের নিচ থেকে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো অবস্থায় আনুমানিক ৩৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেল শেখ পালানোর চেষ্টা করে এবং পরবর্তীতে পুলিশ তাকে গ্ৰেফতার করতে সক্ষম হয়।
এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন, মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে চলছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত জরুরি। তথ্য পাওয়া মাত্রই মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত গাঁজা জব্দ করে আলামত হিসেবে থানায় হেফাজতে রাখা হয়েছে। গ্রেফতারকৃত রাসেল শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের প্রক্রিয়া চলছে। মামলা দায়ের শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল শেখ গাঁজা সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়। তার সাথে কারা জড়িত এবং গাঁজার উৎস কোথায় তা বের করতে তদন্ত চলছে।

কুচিয়াবাড়ি এলাকার বাসিন্দারা পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, মাদকের কারণে এলাকার যুব সমাজ বিপথে যাচ্ছে। পুলিশের নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকলে মাদক কারবারিরা এলাকায় টিকতে পারবে না।

লোহাগড়া থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিয়মিত চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park