1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

নড়াইলের লোহাগড়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৯৭ বার পঠিত

নড়াইল জেলা প্রতিনিধি।;নড়াইলের লোহাগড়া উপজেলায় বাক-প্রতিবন্ধী ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইজিবাইক চালক সেলিম শেখ (২৭) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার একটি গ্রামে ওই কিশোরীর বাড়ির পাশে রাস্তা থেকে তাকে ইজিবাইকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত সেলিম শেখ। গ্রেফতারকৃত সেলিম শেখ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের হাজিয়ার শেখের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক।
মামলার এজাহার সূত্রে জানা গেছে , বাক-প্রতিবন্ধী ওই কিশোরী লোহাগড়া এলাকার একটি গ্রামে তার নানা বাড়িতে থাকতেন। গত শুক্রবার বিকেলের দিকে অভিযুক্ত সেলিম শেখ তাকে তার বাড়ির পাশে রাস্তা থেকে ইজিবাইকযোগে তুলে নিয়ে যায়। এরপর অজ্ঞাত স্থানে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। সন্ধ্যায় তাকে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া বাজার এলাকায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে সে ধর্ষণের বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। সবকিছু জানার পরে পরিবারের লোকজন তাকে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা শনিবার (৬ জুন) সেলিম শেখকে আসামি করে লোহাগড়া থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর স্বল্প সময়ের মধ্যে লোহাগড়া থানা পুলিশের একটি দল অভিযুক্ত সেলিম শেখকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ভুক্তভোগী মেয়েটির মা বাদী হয়ে শনিবার অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরে পর স্বল্প সময়ের মধ্যে আসামি সেলিম শেখকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park