1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

নাচোলে ডিএনসির অভিযান ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি;
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোলাইমদ ও মাদক তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে জেসমিন মার্ডী নামে এক নারীকে গ্রেফতার করা হলেও কৌশলে পালিয়ে গেছেন তার স্বামী।সোমবার (১৩ এপ্রিল ২০২৬) দুপুর ১:৩০ টা থেকে ২:৩০ টা পর্যন্ত নাচোল উপজেলার নাচোল ইউনিয়নের হাঁকরইল গ্রামে এই ঝটিকা অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল ওই গ্রামের একটি বাড়িতে হানা দেয়।গ্রেফতার ও পলাতক আসামী অভিযানে ঘটনাস্থল থেকে একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং অপরজন পালিয়ে যেতে সক্ষম হন:
​গ্রেফতারকৃত: জেসমিন মার্ডী (২৯), স্বামী- শ্রী শান্ত বাসকি ওরফে সুনিল।
​পলাতক: শ্রী শান্ত বাসকি ওরফে সুনিল (২৮), পিতা- সাম বাসকী।
(উভয়ই সাং- হাঁকরইল, ৩নং ওয়ার্ড, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ)
​উদ্ধারকৃত আলামত ​তল্লাশিকালে আসামীদের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে:​তৈরি চোলাইমদ: ৮০ (আশি) লিটার।
​ওয়াশ (মদ তৈরির উপকরণ): ১৪০০ (এক হাজার চারশত) লিটার।
​এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে নাচোল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে দপ্তর সূত্রে জানানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park