1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

নবম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১১৫ বার পঠিত

জামালপুরের ইসলামপুরে। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। তবে চাঞ্চল্যকর এই মামলার প্রধান আসামি সাদিককে খালাস প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টার দিকে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. শিপন, ইব্রাহিম ও ইউসুফ। তাদের সবার বাড়ি ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শীলদহ গ্রামে।মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী সূত্রে জানা যায়, শীলদহ এলাকার ওই ছাত্রীর সঙ্গে তার চাচাতো ভাই সাদিকের প্রেমের সম্পর্ক ছিল। ২০২৪ সালের ১৯ এপ্রিল রাত ৯টার দিকে সাদিক তাকে কৌশলে একটি জঙ্গলে ডেকে নিয়ে ধর্ষণ করে। ওই সময় ওত পেতে থাকা শিপন, ইব্রাহিম ও ইউসুফ সেখানে উপস্থিত হলে সাদিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ওই তিন যুবক স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে।ফ্লোরিডায় শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা, ভয়ংকর খুনির মৃত্যুদণ্ড বৃহস্পতিবারঘটনার ১৬ দিন পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ইসলামপুর থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের দুই বছর পর মোট নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন। তবে সাক্ষ্য-প্রমাণে সম্পৃক্ততা প্রমাণিত না হওয়ায় প্রধান আসামি সাদিককে মামলা থেকে খালাস দেয়া হয়েছে।এদিকে, একই দিনে জামালপুর সদর উপজেলার বাঁশচড়া এলাকায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের দায়ে অপর একটি মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন একই আদালত।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park