1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

নদী’তে গোসল করতে নেমে পানিতে ডুবে একই এলাকার পাঁচ শিশুর করুণ মৃত্যু

  • আপডেট সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি;চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে পদ্মা নদীর শাখা ‘মরা নদী’তে গোসল করতে নেমে পানিতে ডুবে একই এলাকার পাঁচ শিশুর করুণ মৃত্যু হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনার পর সন্ধ্যায় জানাজা শেষে চর চাকলা গোরস্থানে শিশুদের মরদেহ পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।নিহত শিশুদের বয়স আট থেকে ১২ বছরের মধ্যে। তারা সবাই একই পাড়ার বাসিন্দা এবং সম্পর্কে একে অপরের আত্মীয়। একই সঙ্গে পরিবারের পাঁচ শিশুর এমন মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত পদ্মার শাখা নদী ‘মরা নদী’তে গোসল করতে নামে ওই পাঁচ শিশু। পানিতে নামার কিছুক্ষণের মধ্যেই তারা একে একে তলিয়ে যেতে থাকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুদের কেউ-ই সাঁতার জানত না।ঘটনার সময় স্থানীয় এক নারী শিশুদের পানিতে হাবুডুবু খেতে দেখে চিৎকার করে আশপাশের মানুষকে ডেকে আনেন। পরে স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে উদ্ধার তৎপরতা চালান এবং পানির নিচ থেকে পাঁচজনকেই নিথর অবস্থায় উদ্ধার করেন।জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর মাধ্যমে খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া পরিচালনা করে।চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ১টার দিকে শিশুরা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। স্থানীয়রা উদ্ধার করার আগেই তাদের মৃত্যু হয়। শিশুগুলো পরস্পর আত্মীয় ও একই পাড়ার বাসিন্দা। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউএনও জানান, শোকাহত পরিবারের সদস্যদের তাৎক্ষণিকভাবে সান্ত্বনা দেওয়া হয়েছে এবং দাফন-কাফনের কার্যক্রম সম্পন্ন করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আরও সহায়তার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান জানান, প্রাণ হারানো শিশুদের স্বজনদের আকুতি ও স্থানীয়দের সম্মতিতে একই গোরস্থানে পাশাপাশি পাঁচটি কবর খোঁড়া হয়। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park