1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৭৫ বার পঠিত

নড়াইল জেলা প্রতিনিধি;নড়াইলে লোহাগাড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা মোঃ আবুল কালাম আজাদ পাখি মোল্লার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী নলদী ইউনিয়ন শাখার আয়োজনে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
নলদী ইউনিয়নের মিঠাপুর বাজার থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে নলদী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জামাযাতে ইসলামের নড়াইল জেলা সহকারী সেক্রেটারি মাওঃ আবুল বাশার, জেলা কর্ম পরিষদ সদস্য মাওঃ মোঃ আলমগীর হোসাইন, লোহাগড়া উপজেলা আমির মাওলানা হাদিউরজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নড়াইল জেলা শাখার সহ-সভাপতি মোঃ মতিউর রহমান, লোহাগড়া উপজেলা সভাপতি মোঃ আমজাদ হোসেন মল্লিক, লোহাগড়া উত্তর শিবিরের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন, নলদী ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি, লোহাগড়া উপজেলা যুব জামাতের সেক্রেটারী মাও আশরাফ হোসেন, মোঃ তুহিন মোল্যাসহ অনেকে।

বক্তারা নলদী ইউনিয়নের বার বার নির্বাচিত স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদের ওপর ন্যাক্কারজনক হামলার নিন্দা জানিয়ে বলেন, শান্তিপুর্ণ নলদী ইউনিয়নকে অশান্ত করতে একটি মহল চেয়ারম্যানের ওপর হামলা চালিয়েছে। জামায়াতে ইসলাম সব সময় শান্তপুর্ণ সহাবস্থান বজায় রাখতে চায়। কিন্ত কেউ যদি অকারনে ঝামেলা করতে চায় তাহলে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা চুপ করে বসে থাকবে না। বক্তারা নলদী ইউনিয়নের চাদাবাজদের সাবধান হয়ে যেতে বলেন। অন্যথায় সংসদ নির্বাচনের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সচেতন জনগন মুখ ফিরিয়ে নিবে।
প্রতিবাদ কর্মসূচিতে জামায়াতে ইসলামের উপজেলা নেতৃবৃন্দের পাশাপাশি নলদী ইউনিয়নের জামায়াতে ইসলামীর ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park