1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক আল আমিন সরদার, সুস্থতা কামনায় সকলের দোয়া প্রার্থনা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৪০৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আল আমিন সরদার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। বুকে তীব্র ব্যথা, জ্বর এবং শারীরিক দুর্বলতা অনুভব করলে তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।জানা গেছে, গত কয়েকদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন। অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন।আল আমিন সরদার দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়লে সাংবাদিক মহল, শুভানুধ্যায়ী, পাঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করে বার্তা দিচ্ছেন।তার পরিবার জানিয়েছে, সবার দোয়া ও ভালোবাসা তাদের জন্য অনুপ্রেরণা। তারা দেশবাসীর কাছে আল আমিন সরদারের দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেছেন।মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা, তিনি যেন আল আমিন সরদারকে দ্রুত সুস্থতা দান করেন, সকল রোগ-ব্যাধি থেকে মুক্তি দেন এবং পূর্ণ সুস্থ অবস্থায় আবারও তার প্রিয় কর্মক্ষেত্রে ফিরে আসার তৌফিক দান করেন।দৈনিক সোনার বাংলাদেশ পরিবারের পক্ষ থেকেও সম্পাদক ও প্রকাশক আল আমিন সরদারের দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে এবং সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করা হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park