নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা: ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত’ নামে অনলাইন পেজ পরিচালনার অভিযোগে মেহেদীর বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগীরা তাকে “প্রতারক” ও “ধান্দাবাজ” বলে আখ্যায়িত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।ভুক্তভোগীদের অভিযোগ, বৈধ নিবন্ধন বা সরকারি অনুমোদন ছাড়াই মেহেদী নিজেকে সম্পাদক পরিচয় দিয়ে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে মোবাইল ফোনে অর্থ দাবি করেন। শ্যামনগর এলাকায় আগে চাঁদাবাজির অভিযোগে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছিল। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করে একই পদ্ধতিতে কার্যক্রম চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
অভিযুক্ত মেহেদীর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সচেতন মহল বলেন, ভুয়া পরিচয়ে সংবাদমাধ্যমের নাম ব্যবহার করে অর্থ আদায় করা শুধু আইন লঙ্ঘন নয়, প্রকৃত সাংবাদিকতার ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করে। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।