নিজস্ব প্রতিবেদক:যশোর থেকে প্রকাশিত ‘দৈনিক যশোর বার্তা’র সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীনের পিতা মোঃ হাবিবুর রহমানের ইন্তেকালে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছে সাতক্ষীরা অফিস।এক শোকবার্তায় সাতক্ষীরা অফিসের পক্ষ থেকে বলা হয়, “মরহুম মোঃ হাবিবুর রহমানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি একজন সম্মানিত ব্যক্তি ছিলেন, যার জীবন ও কর্ম এলাকার মানুষের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।”বিবৃতিতে আরও বলা হয়, “আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দান করুন।”সাতক্ষীরা অফিসের সকল সদস্য মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।