নিজস্ব প্রতিবেদক, তালা:
তালা উপজেলার উপজেলা প্রকৌশলী বাবু রথীন্দ্রনাথ হালদার দীর্ঘদিন ধরে দুর্নীতির ছত্রছায়ায় দায়িত্ব পালন করছেন। স্থানীয় সচেতন মহলের মতে, তার অফিস উপজেলার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত অফিস হিসেবে পরিচিত।
স্থানীয়রা অভিযোগ করেছেন, তিনি অবৈধভাবে কোটি কোটি টাকা ইনকাম করেছেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও স্বার্থপর কর্মকাণ্ড রয়েছে। দপ্তরের সেবা সাধারণ মানুষের জন্য অপ্রতুল, অস্বচ্ছ এবং অসন্তোষজনক।
সচেতন নাগরিকরা জানিয়েছেন, অতি শীঘ্রই তার অপসারণ দাবি করা হবে। প্রশাসন যদি উদ্যোগ না নেন, তারা মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানাতে প্রস্তুত।