1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

দলছুট ও মজিব কোর্ট পড়া বেঈমানদের জায়গা আমার সাথে নেই.. এমপি কায়সার- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ২২৫ বার পঠিত

মোঃ মানিক জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
আওয়ামীলীগের দলছুটদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ বলেন, যারা আওয়ামী লীগের মুজিব কোর্ট পড়ে দলের সাথে বেঈমানি করে তাদের চিহ্নিত করে দূরে রাখা হয়েছে। তরুণ প্রজন্ম ও ত্যাগীদের নিয়ে পূনরায় এই উপজেলাকে আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে প্রধানমন্ত্রীকে উপহার দিবো।
সোমবার (২২শে জানুয়ারি) সকালে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরী স্কুল মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণসংবর্ধনা অনুষ্ঠানে মাদক চাঁদাবাজ ও ভূমিদস্যুদের সতর্ক করে তিনি আরও বলেন, আওয়ামী লীগে কোনো ভূমিদস্যু, চাঁদাবাজ ও মাদক কারবারি এবং সন্ত্রাসীদের জায়গা হবে না। ইতোমধ্যেই তাদের নামের লিষ্ট করা হচ্ছে। হঠাৎ করেই দেখবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিগত ১০ বছরে পিছিয়ে পড়া সোনারগাঁকে আগামী ৫ বছরের মধ্যে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে। আপনারা আমাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। এখন আমার দায়িত্ব আপনাদেও সুখে শান্তিতে রাখা, অবকাঠামো উন্নয়ন করা। সে লক্ষেই কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানে উপজেলার পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ডা: আতিকুল্লাহ, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, এম. এ. হালিম (সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পিরোজপুর ইউনিয়ন পরিষদ) সদস্য সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ, যুগ্ম আহবায়ক, জাতীয় শ্রমিক লীগ মেঘনা শিল্পাঞ্চল শাখা, সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আরিফ আহামেদ, সোনারগাঁও, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park