মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গার দর্শনার সাংবাদিকের ভাই হাফেজ সায়ীদ নকীব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে মাস্টার্স সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ফলাফলে নকীব সিজিপিএ ৪ এর মধ্যে ৪পেয়ে ১ম হয়েছেন
এর আগে স্নাতক পরীক্ষায় ৪ এর মধ্যে ৩.৮৫ পেয়ে দ্বিতীয় হয়েছিলেন। নকীব ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিলেন।নকীব দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক মরহুম মাওলানা এবিএম আব্দুল লতিফ ও রোকেয়া বেগমেরে কনিষ্ঠ সন্তান। এছাড়া সে দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্নতিনিধি ও দর্শনা প্রেসক্লাবের সদস্য এফএ আলমগীরের ছোট ভাই।নকীব শিক্ষা গবেষণায় উচ্চতর ডিগ্রি অর্জন করতে চান।
মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধি
০১৯১২৯৯৫১০৩
১৬/০১/২৪