1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অঘোষিত রাজনৈতিক অফিস গড়ে তুলেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার নয়ন ক্ষমতার অপব্যবহারের প্রশ্ন

  • আপডেট সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার খালিদ হাসান নয়নের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সকে নিজের ব্যক্তিগত ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহার করছেন।স্থানীয় সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে একটি অঘোষিত রাজনৈতিক অফিস গড়ে তুলেছেন তিনি, যা সরকারি নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন সচেতন মহল।
এছাড়াও, স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু মূল্যবান সামগ্রী—যেমন এসি, ওষুধ ও অন্যান্য মালামাল বিক্রির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং দ্রুত তদন্তের দাবি উঠেছে।
অভিযোগ রয়েছে, পূর্বে তার বিরুদ্ধে দুর্নীতির কারণে বদলির সিদ্ধান্ত হলেও, প্রভাব খাটিয়ে তিনি পুনরায় একই স্থানে বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় তার ক্ষমতার অপব্যবহার নিয়ে নতুন করে প্রশ্নের সৃষ্টি হয়েছে।প্রতিক্রিয়া জানতে যোগাযোগের চেষ্টা:
ডাক্তার খালিদ হোসেনের কাছে এ বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তার কোনো বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তারা মনে করছেন, সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হলে স্বাস্থ্যসেবার মান পুনরুদ্ধার সম্ভব হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park