1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

তালা সদর ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী ফারুক জোরদার, জনসেবার প্রতিশ্রুতি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১২৭ বার পঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার তালা উপজেলার তালা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ফারুক জোরদার। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও পেশাগত কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকায় একটি পরিচিত মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন।
ফারুক জোরদার তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি তালা সদরে অবস্থিত আনিসা ক্লিনিকের মালিক হিসেবেও স্বাস্থ্যসেবায় অবদান রেখে আসছেন। স্থানীয়দের মতে, সাংবাদিকতা ও স্বাস্থ্যসেবার মাধ্যমে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক জোরদার জানান, নির্বাচিত হলে তিনি তালা সদর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করবেন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।তিনি আরও বলেন, “আমি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে ইউনিয়নকে একটি আধুনিক ও সেবামূলক ইউনিয়নে পরিণত করতে চাই।”
এদিকে স্থানীয় ভোটারদের মধ্যে তাকে নিয়ে ইতিবাচক আলোচনা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই মনে করছেন, তার অভিজ্ঞতা ও সামাজিক সম্পৃক্ততা ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তালা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে এলাকায় নির্বাচনী আমেজ তৈরি হয়েছে, এবং সম্ভাব্য প্রার্থীদের প্রচারণাও ধীরে ধীরে জোরদার হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park