তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার তালা উপজেলার ২ নং নগরঘাটা ইউনিয়নে আসন্ন স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে তরুণ নেতৃত্বের অংশগ্রহণ ও সক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় ইঞ্জিঃ মোঃ মনিরুল ইসলাম (মনি) নামে একজন উদীয়মান তরুণ চেয়ারম্যান প্রার্থীর রাজনৈতিক ও সংগঠনিক পরিচিতি ও তার কর্মকান্ড এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি ও বিভিন্ন সামাজিক-সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় এই তরুণ নেতা ঢাকা ও সাতক্ষীরা ভিত্তিক একাধিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার রাজনৈতিক ও সংগঠনিক অভিজ্ঞতা স্থানীয় পর্যায়ে তাকে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে তুলে ধরেছে।
জানা যায়, তিনি বিভিন্ন সময়ে তালা উপজেলা সমিতি-ঢাকা ও পাটকেলঘাটা থানা সমিতি-ঢাকার সাংগঠনিক সম্পাদক, সাতক্ষীরা জেলা সমিতি-ঢাকার কার্যনির্বাহী সদস্য, এবং বৃহত্তর খুলনা সমিতি-ঢাকার আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও যুক্ত রয়েছেন।
সামাজিক উন্নয়নমূলক সংগঠন নবোদ্যম ফাউন্ডেশন, সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা হিসেবে তিনি কাজ করছেন। রাজনৈতিক অঙ্গনে তিনি জিয়া সাইবার ফোর্স, সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং তালা উপজেলা শাখার সদ্য সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
ছাত্ররাজনীতিতে তার দীর্ঘ অভিজ্ঞতার মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সাতক্ষীরা জেলা শাখার সদ্য সাবেক সহসভাপতি এবং ২ নং নগরঘাটা ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক, প্রচার সম্পাদক, ও ওয়ার্ড কমিটির নির্বাচিত সাধারন সাধারন সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।
স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মতে, তার দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্বের গুণাবলী নগরঘাটা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।এগুলাকে সামনে রেখে তিনি এলাকায় জনসংযোগ, ক্রীড়া সামগ্রী বিতরণ, বিভিন্ন খেলাধূলার আয়োজন,লিফলেট বিতরন ও ইউনিয়ন এর প্রতিটি জায়গায় তাহার ফেষ্টুন শোভা পাচ্ছে, সকল অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থানে থেকে অসহায়ের পাশে থাকা থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহন আর্থিক সহয়তা সহ জনকল্যানমূলক কাজের মাধ্যমে নিজ ইউনিয়ন এ তার কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং প্রচার প্রচারনার মাধ্যমে জনসাধারণের আস্তার পাত্র হিসাবে নিজেকে অধিষ্ঠিত করেছেন ইতিমধ্যে।আসন্ন নির্বাচনে তিনি প্রার্থী হলে তরুণ ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।