1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ‘মানবতার আড়ালে অনিয়ম’—এলাকাজুড়ে তীব্র আলোচনা

  • আপডেট সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ২০৪ বার পঠিত

রিপন হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। একসময় যিনি এলাকায় “মানবতার চেয়ারম্যান” হিসেবে পরিচিত ছিলেন, বর্তমানে তার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, ত্রাণ বিতরণ, উন্নয়ন প্রকল্প ও সামাজিক সহায়তার নামে সরকারি ও বেসরকারি অর্থ আত্মসাৎ, স্বজনপ্রীতি এবং প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম করা হয়েছে। বিশেষ করে করোনা মহামারি ও প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে ত্রাণ তালিকা প্রণয়নে পক্ষপাতিত্বের মাধ্যমে প্রকৃত অসহায় মানুষ বঞ্চিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এছাড়া ইউনিয়নের বিভিন্ন রাস্তা নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার এবং সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ সম্পন্ন না করেই বিল উত্তোলনের অভিযোগ রয়েছে। ফলে এসব প্রকল্প থেকে প্রত্যাশিত সুফল পাচ্ছে না সাধারণ জনগণ।
আরও অভিযোগ করা হয়েছে, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তার নামে অর্থ সংগ্রহ করা হলেও সেই অর্থ সঠিকভাবে বিতরণ করা হয়নি। অনেক ক্ষেত্রেই রাজনৈতিক পরিচয় ও ব্যক্তিগত ঘনিষ্ঠতার ভিত্তিতে সুবিধা দেওয়া হয়েছে বলে স্থানীয়দের দাবি।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, চেয়ারম্যানের কার্যালয়ে সাধারণ মানুষের যাতায়াত এখন আগের মতো সহজ নয়। বিভিন্ন সমস্যা ও অভিযোগ নিয়ে গেলে নানা অজুহাতে তাদের ফিরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা।এ বিষয়ে চেয়ারম্যান আবুল কালাম আজাদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ঠ মহলের দাবি, উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ জরুরি। অন্যথায় জনপ্রতিনিধিদের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও ক্ষতিগ্রস্ত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park