1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

তালায় সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মামলা দেওয়ার হুমকি

  • আপডেট সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরার তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান বিরুদ্ধে পাটকেলঘাটা এলাকার পুটিয়াখালী মৌজার ক-তফসিলভুক্ত সরকারি জমি নিয়ে সংবাদ প্রকাশের পর নতুন করে উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, সংবাদ প্রকাশের জেরে সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ, ঘুষ লেনদেন এবং প্রশাসনিক প্রভাব খাটিয়ে দোকান চালুর অভিযোগে সংবাদ প্রকাশের পর বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর পর থেকেই সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।অভিযোগ রয়েছে, বিভিন্ন অপরিচিত ও গোপন নম্বর থেকে ফোন দিয়ে সহকারী কমিশনার (ভূমি) সংশ্লিষ্ট মহল ক্ষোভ প্রকাশ করছেন। স্থানীয় কয়েকজন সাধারণ মানুষের সাথেও ফোনে কথা বলে “কেন নিউজ করা হয়েছে”, “তাকে ধরে মামলা দেওয়া হবে”, “দেখে নেওয়া হবে” — এমন ধরনের বক্তব্য দেওয়া হয়েছে বলে দাবি করেছেন এলাকাবাসী।
স্থানীয়দের আরও অভিযোগ, এর আগেও একই সরকারি জমির বিষয় নিয়ে সত্য তথ্য প্রকাশ করায় পাঁচজন সাংবাদিককে মিথ্যা মামলায় জড়িয়ে জেল খাটতে হয়েছিল। পরে বিষয়টি এলাকায় সমালোচনার জন্ম দিলে কিছু সময়ের জন্য নির্মাণকাজ বন্ধ থাকলেও পরবর্তীতে প্রভাব খাটিয়ে পুনরায় কার্যক্রম শুরু করা হয় বলে অভিযোগ রয়েছে।
এদিকে “দৈনিক সোনার বাংলাদেশ” পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে সরেজমিন অভিযান ও উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। তবে স্থানীয়দের প্রশ্ন, দীর্ঘদিন অভিযোগ থাকার পরও কেন আগে ব্যবস্থা নেওয়া হয়নি।
সচেতন মহলের মতে, কোনো সংবাদ নিয়ে আপত্তি থাকলে তার আইনি বা তথ্যগত জবাব দেওয়া যেতে পারে, কিন্তু সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন কিংবা মামলা দিয়ে হয়রানির অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এতে গণমাধ্যমের স্বাধীনতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।এলাকাবাসী সরকারি জমি দখল, অর্থ লেনদেন এবং সাংবাদিকদের হুমকির অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
তবে এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান বা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park