1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

তালায় স্বামীর হাতে ব্র্যাককর্মী স্ত্রী আহত

  • আপডেট সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৮২ বার পঠিত

মোঃ রাসেল হোসেন তালা (সাতক্ষীরা;সাতক্ষীরার তালা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে আহত করেছেন এক স্বামী। শনিবার (২ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আহত গৃহবধূ তৃষা আক্তার (৩১) বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাঠ সংগঠক (সিডিএ, দাবি)। তিনি খুলনা জেলার খালিশপুর এলাকার আ. করিমের মেয়ে। অভিযুক্ত স্বামী মো. মফিজুল ইসলাম (৪১), বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার নতুন ঘোষগাতি এলাকার মৃত আ. সালাম ফকিরের ছেলে।পুলিশ জানায়, তৃষা আক্তার ও মফিজুল ইসলাম তালার জেঠুয়া পূর্বপাড়ায় বাবলুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন। তাদের সংসারে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ ও পরকীয়ার অভিযোগ নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মফিজুল ধারালো অস্ত্র দিয়ে তৃষা আক্তারের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করেন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দীন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত মফিজুল ইসলামকে আটক করা হয়েছে। তদন্ত করে ঘটনার বিস্তারিত জানা হচ্ছে।”

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park