1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

তালায় জমিজমা বিরোধে বাপের বাড়ি বেড়াতে এসে হামলার শিকার কন্যাশিশুসহ এক গৃহবধূ

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৪৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাপের বাড়ি বেড়াতে আসা গৃহবধু ও তার ১৪ মাস বয়সী কন্যাশিশু উপর হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ভিকটিমের পিতা মীর আক্কাস আলী বাদী হয়ে তালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি বৃহস্পতিবার( ১৮ই জুন) দুপুর দুইটার সময় তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামে ঘটেছে। অভিযোগ সূত্রে জানা যায়, কানাইদিয়া গ্রামের শেখপাড়াস্থ মরহুম মমতাজ আলীর স্ত্রী অরুনা বেগমের সাথে পার্শ্ববত্বী হাফিজুর রহমানের সাথে জমি জমার নিয়ে বিরোধ চলছিল।
ঘটনার দিন উভয়পক্ষের বাক বিতর্কের এক পর্যায়ে হাফিজুর রহমান তার স্ত্রী ও ছেলে বিধবা অরুনা বেগমের ঘিরা- ভেড়া ভেঙ্গে তাকে মারতে উদ্যত হয়।
এসময় চাচিকে বাঁচাতে এগিয়ে যান বাপের বাড়িতে বেড়াতে আসা গৃহবধূ আশামনি ও তার ছোট বোন কেয়া মনি। বিধবা অরুনা বেগমকে মারতে না পেরে ক্ষিপ্ত হয়ে হাফিজুর রহমান তার স্ত্রী ও ছেলে মিলে ঠেকাতে যাওয়া আশামনির উপরে আক্রমণ করে উপুর্যপরি পিটিয়ে জখম করে। তার কোলে থাকা চৌদ্দ মাসের কন্যা শিশুকে ছুড়ে ফেলে দেয়। কন্যা শিশুর উপরে এমন আক্রমণাত্মক হামলা করায় প্রতিবেশীরা ক্ষিপ্ত হলে হাফিজুর রহমান পালিয়ে যায়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় আশামনি ও তার শিশু কন্যা সন্তানকে নিয়ে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।
এই বিষয়ে জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনা শুনেই ওসিকে ব্যবস্থা নেয়ার জন্য বলেছি। তিনি আরো বলেন,আগামীকাল সকালে ঘটনাস্থলে যেয়ে শুনে বুঝে এর একটা বিহিত করবেন বলেও জানান । এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জানান অভিযোগ পেয়েছি তদন্তকরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park