1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

তামিলনাড়ু রাজনীতিতে দীর্ঘ টানাপড়েনের অবসান ঘটিয়ে সরকার গঠন

  • আপডেট সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪৪ বার পঠিত

তামিলনাড়ু রাজনীতিতে দীর্ঘ টানাপড়েনের অবসান ঘটিয়ে সরকার গঠনের ম্যাজিক ফিগার স্পর্শ করেছে সুপারস্টার থালাপতি বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে)। থিরুমাভালাভানের নেতৃত্বাধীন দল ভিডুথালাই চিরুথাইগাল কাটচি (ভিসিকে) বিজয়কে নিঃশর্ত সমর্থন দেওয়ায় বিধানসভায় প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে। এর মাধ্যমে তামিলনাড়ুর ইতিহাসে প্রথম জোট সরকার গঠনের পথ প্রশস্ত হলো, যা দীর্ঘ ৬২ বছর ধরে চলে আসা ডিএমকে ও এআইএডিএমকে-র দ্বিদলীয় আধিপত্যের অবসান ঘটিয়েছে।চলতি সপ্তাহের নির্বাচনে বিজয়ের দল ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের লক্ষ্যমাত্রা ছুঁতে পারছিল না। এর আগে কংগ্রেসের ৫ জন এবং বাম দলগুলোর ৪ জন নবনির্বাচিত বিধায়কের সমর্থন নিয়ে বিজয়ের ঝুলিতে ছিল ১১৬টি আসন। ভিসিকে-র পক্ষ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ ২টি আসনের সমর্থন যোগ হওয়ায় জোটের মোটসদস্য সংখ্যা এখন ঠিক ১১৮-তে পৌঁছেছে, যা সরকার গঠনের জন্য ন্যূনতম প্রয়োজন। যদিও ভিসিকে-র পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী তারা বিজয়কে নিঃশর্ত সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park