1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

ডি কে শিবকুমার ভারতের সংবিধানের একটি কপি হাতে নিয়ে শপথ নেন,

  • আপডেট সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৭১ বার পঠিত

ভারতের কর্ণাটক রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেস নেতা ডি কে শিবকুমার। দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক জটিলতা ও নেতৃত্ব সংকটের অবসান ঘটিয়ে বুধবার (৩ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।বুধবার (৩ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠানে তার সঙ্গে ১৩ সদস্যের নতুন মন্ত্রিসভাও শপথ নেয়। এদের মধ্যে সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার ছেলে যাথিন্দ্র সিদ্দারামাইয়াও রয়েছেন।উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন জি পরমেশ্বর, যিনি আগে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দলীয় ভারসাম্য ও সামাজিক সমীকরণ বজায় রাখতে তাকে উপমুখ্যমন্ত্রী করা হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।নতুন মন্ত্রিসভায় আরও রয়েছেন ইউটি খাদের, এমবি পাতিল, কে জে জর্জ, কে এইচ মুনিয়াপ্পা, সতীশ জারকিহোলি, রামালিঙ্গা রেড্ডি, কৃষ্ণ বাইরেগৌড়া, প্রিয়াঙ্ক খাড়গে, ইশ্বর খান্দ্রে, বাইরাথি সুরেশ ও শরণ প্রকাশ পাতিল।শপথ অনুষ্ঠানে ডি কে শিবকুমার ভারতের সংবিধানের একটি কপি হাতে নিয়ে শপথ নেন, যা সাম্প্রতিক সময়ে কিছু রাজনৈতিক নেতার প্রতীকী অবস্থানের অংশ হিসেবে দেখা যাচ্ছে।রাজনৈতিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে কংগ্রেস সরকার গঠনের সময় মুখ্যমন্ত্রী পদ নিয়ে ঘূর্ণায়মান নেতৃত্বের যে আলোচনা হয়েছিল, তার ধারাবাহিকতায় এই পরিবর্তন এসেছে। দীর্ঘদিন ধরে সিদ্দারামাইয়া ও শিবকুমারের মধ্যে নেতৃত্ব নিয়ে টানাপোড়েন চলছিল।নতুন সরকার গঠনের মাধ্যমে কর্ণাটকে কংগ্রেস নেতৃত্বাধীন প্রশাসনে নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করা হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park