1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

টেকনাফে বিজিবির অভিযানে মিয়ানমারে পাচারের আগে ৩৫ বস্তা সারসহ কাঠের নৌকা জব্দ

  • আপডেট সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারের প্রাক্কালে ৩৫ বস্তা সারসহ একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন দমদমিয়া বিওপির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ মধ্য দমদমিয়া পাড়া সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশি সার অবৈধভাবে মিয়ানমারে পাচারের প্রস্তুতি চলছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় দমদমিয়া জামে মসজিদ সংলগ্ন খালে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের প্রাক্কালে একটি হস্তচালিত কাঠের নৌকা ও ৩৫ বস্তা সার জব্দ করা হয়।বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নৌকা ও সার ফেলে দ্রুত পাহাড়ের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় জব্দকৃত নৌকা ও সার মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বিজিবি আরও জানায়, বাংলাদেশি পণ্য অবৈধভাবে মিয়ানমারে পাচার এবং মিয়ানমার থেকে মাদকসহ অন্যান্য চোরাচালানি পণ্য বাংলাদেশে প্রবেশ প্রতিরোধে টেকনাফ ব্যাটালিয়ন সীমান্ত ও নদীকেন্দ্রিক এলাকায় গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সীমান্তে সংঘবদ্ধ চোরাচালান দমনে এসব কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্তের নিরাপত্তা ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় যেকোনো ধরনের অবৈধ পণ্য পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহার, নিবিড় নজরদারি ও নিয়মিত অভিযানের মাধ্যমে সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সতর্ক ও সক্রিয় রয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জব্দকৃত সার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে দমদমিয়া বিওপিতে পর্যবেক্ষণ করা হয়। পরবর্তীতে কৃষি অধিদপ্তরের আইনানুযায়ী রাষ্ট্রীয় কোষাগারে যথাযথ মূল্য জমা দিয়ে জব্দকৃত সার লাইসেন্সধারী সারের ডিলারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park