নিজস্ব প্রতিবেদক:কুষ্টিয়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরও হুমকি ও চাঁদাবাজির অভিযোগ বন্ধ হয়নি। বরং অভিযুক্ত ব্যক্তি আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী আনিসুর রহমান বিশ্বাস (৩৪)। এতে করে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।থানা সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভুক্তভোগী কুষ্টিয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডিতে উল্লেখ করা হয়, গত ২৩ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১০টার দিকে তার ব্যবহৃত মোবাইল নম্বরে কল দিয়ে এক ব্যক্তি নিজেকে বিভিন্নভাবে পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন এবং বড় অঙ্কের অর্থ দাবি করেন।অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি হলেন সাতক্ষীরা জেলার দেবহাটা থানার কুলিয়া ইউনিয়নের বাসিন্দা মোস্তাফিজুর রহমান বিশ্বাস (পিতা: মৃত মান্নান বিশ্বাস)। তিনি মোবাইল ফোনের মাধ্যমে ধারাবাহিকভাবে হুমকি দিয়ে আসছেন এবং দাবি পূরণ না করলে প্রাণনাশসহ গুরুতর ক্ষতির ভয় দেখাচ্ছেন।ভুক্তভোগী জানান, “জিডি করার পর ভেবেছিলাম নিরাপত্তা পাবো। কিন্তু এখন উল্টো হুমকির মাত্রা আরও বেড়ে গেছে। আসামি বারবার ফোন দিয়ে ভয় দেখাচ্ছে এবং চাপ সৃষ্টি করছে।”স্থানীয়দের মতে, এ ধরনের ঘটনায় দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।প্রশাসনের ভূমিকা প্রত্যাশা:এ বিষয়ে সংশ্লিষ্ট থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, জিডিটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। অভিযুক্তকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে