মঙ্গলবার ডিআইজির স্বাক্ষরিত এক চিঠিতে রাজশাহী রেঞ্জের আওতাধীন আটটি জেলার পুলিশ সুপারদের এ নির্দেশনা পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, যারা নিষিদ্ধ বা স্থগিত হওয়া দলের নেতৃবৃন্দ এবং যারা জামিন পাওয়ার পর দলকে শক্তিশালী করা ও মাঠপর্যায়ে কার্যক্রম চালাতে সক্ষম, তাদের জামিন হওয়ার পরই নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হবে। অন্যরা যারা এ ধরনের বৈশিষ্ট্য রাখে না, তাদের জন্য আপাতত গ্রেপ্তার দেখানোর প্রয়োজন নেই।চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে, প্রটোকল ও প্রটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি মেনে চলতে হবে।রাজশাহী রেঞ্জের অধীনে থাকা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশ সুপাররা এই নির্দেশনা বাস্তবায়নে নির্দেশ পেয়েছেন।