1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

জাতীয় সংসদে আইনমন্ত্রীর বক্তব্যের সময় নিজের নির্ধারিত আসনে না গিয়ে পেছনের সারিতে বসে সংসদীয় রীতি মেনে চলার নজির দেখালেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • আপডেট সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১২১ বার পঠিত

জাতীয় সংসদে আইনমন্ত্রীর বক্তব্যের সময় নিজের নির্ধারিত আসনে না গিয়ে পেছনের সারিতে বসে সংসদীয় রীতি মেনে চলার নজির দেখালেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সময় এ দৃশ্য দেখা যায়।আইনমন্ত্রী আসাদুজ্জামান যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন অধিবেশন কক্ষে প্রবেশ করেন সংসদ নেতা। আইনমন্ত্রীর সামনে দিয়ে, অর্থাৎ স্পিকার ও বক্তার মাঝখান দিয়ে না গিয়ে তিনি পেছনের একটি আসনে বসেন।পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল বিষয়টি বিশেষভাবে তুলে ধরে বলেন, সংসদে ‘শৃঙ্খলা ও শালীনতা’ বজায় রাখার ক্ষেত্রে সংসদ নেতার এই আচরণ অন্য সদস্যদের জন্যও উদাহরণ হওয়া উচিত।ডেপুটি স্পিকার বলেন, ‘মাননীয় সদস্যবৃন্দ, আমরা মহান জাতীয় সংসদে সর্বদা একটা শৃঙ্খলা চাই। আজকে মাননীয় সংসদ নেতা যে ডিসেন্সি এবং শৃঙ্খলার নিদর্শন দেখিয়েছেন, আমরা অন্যান্য সম্মানিত সদস্য, মাননীয় সদস্য যারা আছি, তারা আমরা একটু অবজারভ করব।’তিনি বলেন, ‘আজকে মাননীয় সদস্য বক্তব্য রাখছিলেন। মাননীয় আইনমন্ত্রী, উনার সামনের আসন ছিল মাননীয় সংসদ নেতার, যেহেতু ফ্লোর ক্রসিং হয়ে যাবে, উনি তৃতীয়তে বসলেন। এইটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি টুয়ার্ডস অল দা আদারস অনারেবল মেম্বার। লেট আস লার্ন।’দেশে কুরআনের আইন প্রতিষ্ঠার দাবি সংসদে তুললেন জামায়াতের এমপিদেশে কুরআনের আইন প্রতিষ্ঠার দাবি সংসদে তুললেন জামায়াতের এমপিসংসদীয় কার্যপ্রণালী বিধিতে সদস্যদের আচরণ নিয়ে নির্দিষ্ট বিধান আছে। বিধি ২৬৭ এর উপবিধি (৪) অনুযায়ী, কোনো সদস্য কথা বলার সময় চেয়ারের সঙ্গে তার মাঝখান দিয়ে অন্য কোনো সদস্য যেতে পারবেন না। এ বিধানটি মূলত বক্তব্যরত সদস্য ও চেয়ারের প্রতি সংসদের সম্মান ও শৃঙ্খলা রক্ষার জন্য রাখা হয়েছে।একই অধ্যায়ে বলা হয়েছে, সংসদ সদস্যদের অধিবেশনকক্ষে চলাফেরা, বসা, ওঠা এবং বক্তব্যের সময় এমন আচরণ করতে হবে যাতে কার্যক্রম ব্যাহত না হয় এবং চেয়ারের মর্যাদা অক্ষুণ্ন থাকে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park