1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

জাতীয় শোক দিবসে বই বিতরণ উৎসব-নিষেধাজ্ঞা মানা হয়নি সেনবাগে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১৭২ বার পঠিত

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:নোয়াখালীর সেনবাগে জাতীয় শোক দিবস পালনকালীন সময়ে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জাঁকজমকভাবে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে নোয়াখালীর সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়।

উৎসবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহসিয়া তাবাসসুম। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন এবং নতুন শিক্ষাবর্ষের শুভেচ্ছা জানান।বই বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার পারভেজ, ইউপিইটিসি অফিসার ফখরুল কবীর, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা আক্তার। এছাড়াও সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য সহকারী শিক্ষকগণ অনুষ্ঠানে অংশ নেন।তবে জাতীয় শোক দিবস পালনকালে সরকারি সকল প্রকার আনন্দ-উৎসব ও জাঁকজমকপূর্ণ আয়োজন নিষিদ্ধ থাকার পরও এ ধরনের উৎসব আয়োজন নিয়ে এলাকাজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, রাষ্ট্রীয় শোক দিবসের মর্যাদা রক্ষায় প্রশাসনের আরও সংবেদনশীল হওয়া প্রয়োজন ছিল।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন মহল।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park