1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের জন্য সংস্থাটির সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৮৬ বার পঠিত

অনলাইন ডেস্ক;জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের জন্য সংস্থাটির সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। শুক্রবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ইউএনএইচআরসি)।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ও বাংলাদেশ সরকার চলতি সপ্তাহে তিন বছরের জন্য সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। এর মাধ্যমে বাংলাদেশে একটি মিশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই মিশনের লক্ষ্য হবে বাংলাদেশে মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নে সহায়তা দেওয়া। স্মারকে জাতিসংঘের পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির হাইকমিশনার ফলকার টুর্ক ও বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত বছরের আগস্ট থেকে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কার্যালয়টি মানবাধিকার সংস্কারকে এগিয়ে নিতে বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করছে এবং গণআন্দোলনের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের ব্যাপারে বিস্তৃত তথ্য উদ্ধারে তদন্ত করছে।স্মারক নিয়ে হাইকমিশনার ফলকার টুর্ক বলেছেন, এই সমঝোতা স্মারক বাংলাদেশের পক্ষ থেকে মানবাধিকারের প্রতি একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকারের বার্তা দেয়। এছাড়া, এটি সরকার, নাগরিক সমাজ ও অন্য অংশীজনদের সঙ্গে মাঠ পর্যায়ে সরাসরি কাজ করার সুযোগ দেবে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কার্যালয়টি থেকে দেশব্যাপী মানবাধিকার প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও বিভিন্ন খাতে ক্ষমতায়নমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park