1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

জন্ম নিবন্ধনে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে ক্ষোভ

  • আপডেট সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৩০ বার পঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে জন্ম নিবন্ধন করতে গিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, সরকারি নির্ধারিত ফি’র বাইরে প্রতিটি জন্ম নিবন্ধনের জন্য প্রায় ৯০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।স্থানীয় একাধিক ভুক্তভোগী জানান, জন্ম নিবন্ধন সনদ করতে গেলে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা দাবি করা হয়। নির্ধারিত ফি’র বাইরে টাকা না দিলে কাজ সম্পন্ন করা হয় না বলেও অভিযোগ রয়েছে। এমনকি অনেক ক্ষেত্রে আবেদন দীর্ঘদিন ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ করেন তারা।এছাড়াও, ওই ইউপি সচিবের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা খাতে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ স্থানীয়দের মধ্যে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। এতে করে সাধারণ মানুষ সেবা পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।এ বিষয়ে অভিযুক্ত ইউপি সচিবের বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।এদিকে, বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park