1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

জঙ্গিগোষ্ঠীগুলো আফগানিস্তানের ভেতর থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে এবং সেখানে হামলার পরিকল্পনা

  • আপডেট সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৫০ বার পঠিত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় পরিচালিত গোয়েন্দা-তথ্যভিত্তিক অভিযানে ১৭ জন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, গত ২৪ মে কোয়েটায় যাত্রীবাহী ট্রেনে আত্মঘাতী বোমা হামলার পর সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী মাস্তুং, নুশকি, জেহরি, খুজদার এবং কেচ জেলায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে। পাকিস্তান সরকার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)-কে ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ নামে উল্লেখ করে থাকে আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় তীব্র বন্দুকযুদ্ধের পর ১৭ জন সশস্ত্র সদস্য নিহত হয়, যা ওই অঞ্চলে সক্রিয় জঙ্গি নেটওয়ার্কগুলোর জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।বিবৃতিতে আরও বলা হয়, অভিযানের সময় জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক এবং ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এখনো এলাকাজুড়ে অনুসন্ধান ও ক্লিয়ারেন্স অভিযান অব্যাহত রেখেছে।সাম্প্রতিক বছরগুলোতে বেলুচিস্তানে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দীর্ঘদিন ধরে প্রদেশটির স্বাধীনতার দাবিতে সক্রিয় বিএলএ অভিযোগ করে আসছে যে, কেন্দ্রীয় সরকার বেলুচিস্তানের প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদ অন্যায্যভাবে ব্যবহার করছে। সাম্প্রতিক সময়ে গোষ্ঠীটি নিরাপত্তা বাহিনী এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পসংশ্লিষ্ট বিদেশি নাগরিকদের লক্ষ্য করে হামলার মাত্রা বৃদ্ধি করেছে।গত ২৪ মে বেলুচিস্তানের রাজধানী কোয়েটার চামান ফাটক স্টেশনের কাছে একটি যাত্রীবাহী শাটল ট্রেনে গাড়িবোমা হামলা চালানো হয়। ওই হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ৯৮ জনের বেশি আহত হন। নিহতদের মধ্যে পাকিস্তানের সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সদস্যরাও ছিলেন।এদিকে পাকিস্তান সরকার দাবি করেছে, ভারতীয় সমর্থনে জঙ্গিগোষ্ঠীগুলো আফগানিস্তানের ভেতর থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে এবং সেখানে হামলার পরিকল্পনা ও প্রশিক্ষণ কার্যক্রম চালায়। তবে আফগানিস্তানের তালেবান সরকার এবং ভারত সরকার এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park