1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

চোর, ডাকাত, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি জাহিদুল আলম পাটকেলঘাটায় আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান অগ্রগতি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৯৭ বার পঠিত

পাটকেলঘাটা প্রতিনিধি:সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানায় তদন্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল আলম দায়িত্ব গ্রহণের পর থেকেই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা গেছে। দায়িত্ব নেওয়ার পর তিনি পেশাদারিত্ব, সাহসিকতা এবং কঠোর মনোভাবের মাধ্যমে অপরাধ দমন কার্যক্রম জোরদার করেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, তার নেতৃত্বে নিয়মিত টহল কার্যক্রম বৃদ্ধি, নজরদারি জোরদার এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে করে চুরি, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে পুলিশের কার্যক্রম আরও শক্তিশালী হয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, ওসি জাহিদুল আলম দায়িত্ব গ্রহণের পর থেকে এলাকায় অপরাধীদের মধ্যে একটি আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে। তার কঠোর অবস্থানের কারণে অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে বলে তারা মনে করেন।এলাকার সচেতন মহল জানান, তিনি শুধু কঠোর অবস্থানই নয়, সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক আচরণ ও দ্রুত সেবা প্রদানের মাধ্যমেও পুলিশের প্রতি আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। দরিদ্র ও অসহায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও থানা পুলিশের ভূমিকা আরও সক্রিয় হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় তার এমন দৃঢ় ও দায়িত্বশীল ভূমিকার কারণে পাটকেলঘাটা থানা এলাকায় একটি শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলে স্থানীয় মহলে ব্যাপক আলোচনা রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park