1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গায় শীতের সকালে ৩৫টি কোচিং সেন্টারে ম্যাজিস্ট্রেটের হানা – দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ৯৫ বার পঠিত

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় শীতের সকালে ৩৫টি কোচিং সেন্টারে ম্যাজিস্ট্রেটের হানা,পরে কোচিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকদের তাৎক্ষণিক কোচিং বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার সকাল ৭ টায় চুয়াডাঙ্গা সদরের ৩৫টি কোচিং সেন্টারে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন এ অভিযান পরিচালনা করেন।
এসময় ২য় শ্রেণির শিশুসহ অন্যান্য শ্রেণীর ছেলেমেয়েদের কোচিংয়ে আসতে দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। পরে কোচিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকদের তাৎক্ষণিক কোচিং বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকালে কোচিং বন্ধ রাখবেন শিক্ষকরা জানান। এসময় অভিভাবকদের ও শিক্ষার্থীদের সচেতন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন। উল্লেখ্য
শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। সকালে হিম বাতাস ও তীব্র ঠান্ডায় মানুষ খুবই প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না। শীতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশু, বৃদ্ধ আর ছিন্নমূল খেটে খাওয়া মানুষ। ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকায় বন্ধ রয়েছে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান। তবে খোলা রয়েছে কোচিং সেন্টার। বাধ্য হয়ে সকালে কষ্ট করে কোচিংয়ে যেতে হচ্ছে শিক্ষার্থীদের।
এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে চুয়াডাঙ্গার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত এ অভিযান পরিচালনা করেন।
মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধি
০১৯১২৯৯৫১০৩
২৪/০১/২৪

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park