1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই যুবক আহত

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৭২ বার পঠিত

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জের শিংনগর সীমান্তে বিএসএফের গুলিতে দুই যুবক গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে বিজিবি একজনের গুলিবিদ্ধের তথ্য নিশ্চিত করেছে।গুলিবিদ্ধ ওই দুই যুবক জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পন্ডিতপাড়ার আরিফুল ইসলাম হানিফের ছেলে সেলিম (২৫) ও একই ইউনিয়নের মুন্নাপাড়া তারাপুরের সুলতানের ছেলে সুমন(২৮)।২৪ জুলাই বৃহস্প্রতিবার ভোর ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শিংনগর সীমান্তের আর্ন্তজাতিক সীমান্ত পিলার ১৬৪’র সাব পিলার ৫ এর ১ এস পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ২/৫ জনের একটি দল অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ সময় ৭১ ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয় তারা। এ সময় তাদের সঙ্গীরা তাদের উদ্ধার করে আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে বিজিবি’র পক্ষ থেকে শুধু সেলিমের গুলিবিদ্ধ হওয়ার কথা জানানো হয়েছে।৫৩ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফাহাদ মাহমুদ রিংকু শুক্রবার (২৫ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, এ ব্যাপারে শিংনগর বিওপির পক্ষ থেকে দৌলতপুর ক্যাম্পের বিএসএফর সঙ্গে যোগাযোগ করা হলে তারা সীমান্ত এলাকায় চোরাকারবারীদের ধাওয়া করার বিষয়টি স্বীকার করলেও তাদের পক্ষ থেকে কোন গুলি ছোঁড়া হয়নি ।ঘটনার সত্যতা যাচাইয়ে আহতদের বাড়ি গিয়ে জানার চেষ্টা করা হলে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কেউ কথা বলতে চাননি। বিষয়টি তারা এড়িয়ে যান

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park