1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১০৫ বার পঠিত

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে মোসা: লাইলী (৫২) নামে এক মহিলার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টার সময় মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর হল রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভূক্তভোগি সবিরণ ও তার পরিবার সদস্যবৃন্দ।

এক লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রতারক মোসাঃ লাইলী, পিতা- মোঃ ফজলুর রহমান এবং মোঃ মিন্টু (৩০) ও মোসাঃ রিমা (২৫) উভয়ের পিতা- সারোয়ার, উভয় সাং- জোর বাগান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, ওয়ার্ড নং-১৪, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ। গত ডিসেম্বর-২০২৪ ইং তারিখে প্রতারকগণ আমার বাড়ি যায় এতে আমার মেয়ে মোসাঃ তাসমিন নাহার (২৪) কে চাকুরী দেওয়ার বিষয়ে আলাপ আলোচনা করে। এতে আমি চাকুরী নেওয়া কথায় সম্মতি প্রকাশ করিলে গত জানুয়ারী-২০২৫ ইং তারিখ আমি ১০,০০০/- হাজার টাকা ও কাগজপত্র প্রদান করি। এতে আমাকে চাকুরীর অজুহাতে বিভিন্ন সময়ে জানুয়ারী হতে জুন ২০২৫ ইং পর্যন্ত গত ৬ মাসে বিবাদী আমার নিকট হতে কৌশলে নগদ হাতে হাতে ও বিকাশ মাধ্যমে সর্ব মোট ১৪ লক্ষ টাকা গ্রহন করে। তবে আমি প্রতারণার বিষয়টি বুঝতে পারলে আমি-আমার-প্রদানকৃত টাকা ফেরত চাই। গত বছর কুরবানী ঈদের ৩ দিন পূর্বে প্রতারক লাইলীর নিকট স্থানীয় লোকজন কে সাথে নিয়ে টাকা চাইতে গেলে লাইলী ও তার ছেলে আমাকে অশ্লীল ভাষায় গালি-গালাজসহ মারমুখী আচরণ করে এবং এক পর্যায়ে ২ ও ৩ নং প্রতারক আমাকে মারধর করে বাড়ি হতে বের করে দেয়।প্রতারকদয় আমাকে হুমকি প্রদান করে বলে যে, বেশি বাড়াবাড়ি করলে তোকে কোন টাকা প্রদান করা হবে না, তুই যাহা পারবি করে নিস এবং পরবর্তীর্তে টাকা চাহিতে গেলে আমাকে মারধর সহ প্রান নাশের হুমকি প্রদান করে। লাইলী ও তার ছেলে মেয়ে প্রতারণার আশ্রয় গ্রহন করিয়া আমার থেকে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। বিষয়টি আইনগত ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয় ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাছে অকুতি জানান মানুষের বাসায় বাসায় গৃহ পরিচারিকা কাজ করা নিতাত্নই গরিব এক অসহায় মা।
সংবাদ সম্মেলনে অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী অভিযুক্ত লাইলী বিরুদ্ধে আনিত অভিযোগ জানতে তাকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মেয়ে রিমা ফোন রিসিভ করেন এবং উত্তেজিত হয়ে প্রতারণার বিষটি অস্বীকার করে ফোন কেটে দেন।এ ঘটনার বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম জানান সরকারি চাকুরি দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার বিষয়ে অভিযোগ এখনো পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park