নিজস্ব প্রতিবেদক খুলনা: খুলনা রেঞ্জের নতুন ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর দক্ষতা, সততা ও পেশাদার নেতৃত্বে খুলনা রেঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে এবং জনগণের নিরাপত্তা ও সেবার মান নতুন উচ্চতায় পৌঁছাবে। নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে অপরাধ দমন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও গতিশীল হবে বলেও আশা প্রকাশ করা হয়। একই সঙ্গে জনবান্ধব পুলিশিং, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্ট মহলের বিশ্বাস। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়েছে।