1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

খুলনায় ছেলের লাঠির আঘাতে মা খুন হয়েছে

  • আপডেট সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

মো ইমাম হোসেন;খুলনায় ছেলের লাঠির আঘাতে মা খুন হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মিম্মি বেগম (৪৪) আইচগাতি ইউনিয়ন খান মোহাম্মাদপুরের বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী। তাদের অভিযুক্ত ছেলের নাম নাদিম ইসলাম।স্থানীয়রা জানায়, ঘটনার পরপর স্থানীয়রা অভিযুক্ত ছেলেকে গণপিটুনি দিতে থাকলে এ সময় পুলিশ গিয়ে তাকে ঘটনাস্থল থেকে আটক করে। তবে স্থানীয়দের বাঁধা সম্মুখীন হতে হয় পুলিশকে। বিক্ষুব্ধ জনতা অভিযুক্তকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। পরে নিরাপত্তার জন্য একটি বাড়িতে অবস্থান নেয় পুলিশ। ঘটনা জানতে পেরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার ঘটনাস্থলে উপস্থিত হন। রূপসা উপজেলা আইচগাতি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. উজ্বল হোসেন জানান, নাদিম সকাল ৮টার দিকে মা মিম্মি বেগমের ওপর চড়াও হয়। পাশে থাকা গাছের একটি ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। এ ঘটনা দেখে স্থানীয়রা ওই ছেলেকে মারতে শুরু করে। পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক ছেলেকে আটক করে ক্যাম্পে নিয়ে যেতে চাইলে স্থানীয়রা জড়ো হয়ে পুলিশকে বাঁধা দেয় এবং পুলিশের ওপর হামলা চালায়। নিজেদের আত্মরক্ষার জন্য তারা পাশের একটি বাড়িতে অবস্থান নেয়। পরবর্তীতে খুলনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর জানানো হয়। সার্কেল এসপি এ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া রূপসা থানার অফিসার ইনচার্জ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে আসে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park