জিএম.হিরোন তারেক কেশবপুর যশোর
যশোর কেশবপুর উপজেলার গৌরিঘোনা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গৌরিঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও গৌরিঘোনা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. অরুন কুমার দের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতা করেন, ৯০যশোর ৬ কেশবপুর আসনের সংসদ সদস্য মো:আজিজুল ইসলাম এমপির মেঝ ভাই বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগের নেতা খন্দকার মফিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কেশবপুর এরিয়া পরিচালক ও কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ,সাংবাদিক জিএম.আব্দুস সালাম সবুজ, ভেরচি পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক এস আই শামীম, প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আশোক কুমার দে ও মাস্টার শহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ইদ্রিস আলী মোড়ল,
প্রমুখ। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।