1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জের পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪৩ বার পঠিত

কিশোরগঞ্জের মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কে চালবোঝাই পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাতশালা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মিঠামইন উপজেলার মহিষারকান্দি গ্রামের মো. সাফাজউদ্দিনের ছেলে মনির হোসেন (৩৫), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) এবং তাদের ছেলে মুহাম্মদ আয়ান (১০)। মনির হোসেন কিশোরগঞ্জ শহরের নিউটাউনে দুটি কোচিং সেন্টার পরিচালনা করতেন। তিনি সর্বশেষ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় অষ্টগ্রাম থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়ি মিঠামইনের দিকে ফিরছিলেন মনির হোসেন। এ সময় বিপরীত দিক থেকে আসা চালবোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলে থাকা তিনজনই সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।কোরবানির হাটে গরুর শিংয়ের গুঁতোয় প্রাণ গেল গৃহবধূরদুর্ঘটনার পর পিকআপটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ব্যারিকেড দিয়ে সেটি আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি জব্দ করে এবং চালক মো. শরিফ মিয়া (২৫)-কে আটক করে থানায় নিয়ে যায়। আটক চালক করিমগঞ্জ উপজেলার সাদকখালি গ্রামের মো. আবু কালামের ছেলে।মিঠামইন সদর ইউনিয়নের কামালপুর গ্রামের বাসিন্দা মো. রোকন উদ্দিন বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং পিকআপটি আটক করে পুলিশে খবর দেয়।অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় পিকআপ ও চালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park