1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

কাশিয়াডাঙ্গা গ্রামের বাজারটি প্রায় দুই যুগ পেরিয়ে গেলেও আজও কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি

  • আপডেট সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

তালা উপজেলা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাশিয়াডাঙ্গা গ্রামের বাজারটি প্রায় দুই যুগ পেরিয়ে গেলেও আজও কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। বাজারের বেহাল দশা নিয়ে এলাকাবাসী ও ব্যবসায়ীদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। “দুই যুগেও কেন উন্নয়ন হলো না?”—এই প্রশ্ন এখন সবার মুখে মুখে।
কাশিয়াডাঙ্গা বাজার কমিটির সভাপতির সঙ্গে কথা বললে তিনি জানান, বাজারটির মোট আয়তন প্রায় ১৫ বিঘা। এর মধ্যে ৫ বিঘা জমিতে ডিসিআর নিয়ে বসবাস রয়েছে। বাকি ১০ বিঘার মধ্যে কাঁচাবাজারের জন্য মাত্র ৭ শতক এবং মাছ বাজারের জন্য ২ শতক জমি নির্ধারিত থাকলেও ক্ষমতাশালী একটি মহল সেই জায়গাগুলো দখল করে রেখেছে।
তিনি আরও বলেন, “আমরা বারবার ইউনিয়ন চেয়ারম্যানকে বিষয়টি জানালেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে সুন্দর ও স্বাস্থ্যসম্মত কাঁচা বাজার এবং মাছ বাজার স্থাপনের জন্য তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন জানাচ্ছি।”
এ বিষয়ে কাশিয়াডাঙ্গা বাজারের একাধিক দোকানদার জানান, ছোট এই বাজারটি দীর্ঘদিন ধরে অবহেলিত। উন্নয়নের অভাবে ক্রেতা-বিক্রেতা উভয়ই চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তারা অভিযোগ করে বলেন, “বারবার চেয়ারম্যান ও মেম্বারকে জানানো হলেও বাজার উন্নয়নে তারা কোনো গুরুত্ব দিচ্ছেন না।”
এ প্রসঙ্গে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “যারা বৈধভাবে ডিসিআর কেটে আছেন তারা থাকবেন। তবে যারা ক্ষমতার অপব্যবহার করে বাজারের জায়গা দখল করে রেখেছেন—তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”এলাকাবাসীর দাবি, কাশিয়াডাঙ্গা বাজারটি এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। দ্রুত বাজারটির উন্নয়নে সরকারি উদ্যোগ নেওয়া জরুরি। তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে একটি আধুনিক ও পরিকল্পিত মাছ বাজার এবং কাঁচা বাজার স্থাপনের জন্য জোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park