1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

কালীগঞ্জ রিডা হাসপাতালে রক্ত সংরক্ষণে চরম অবহেলা : স্বৈরাচারের দোসরদের ছত্রছায়ায় মানবিকতা পদদলিতের অভিযোগ

  • আপডেট সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ২০১ বার পঠিত

সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার :
সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায় অবস্থিত রিডা হাসপাতালের বিরুদ্ধে রক্ত সংরক্ষণে চরম অবহেলা ও মানবিকতার লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, স্বৈরাচারী শাসনামলের প্রভাবশালী দোসরদের ছত্রছায়ায় থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে এমন অনিয়ম ও অব্যবস্থাপনা চালিয়ে আসছে, যার খেসারত দিচ্ছে সাধারণ রোগী ও এলাকাবাসী।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের কাছ থেকে সংগৃহীত জীবনদায়ী রক্ত যথাযথভাবে সংরক্ষণ না করে হাসপাতাল চত্বরে ডাস্টবিনের পাশে ফেলে রেখেছে। সম্প্রতি এমনই একটি দৃশ্য সামনে আসলে এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে রক্ত অসুস্থ মানুষের জীবন রক্ষার কথা, সেই রক্ত এভাবে অবহেলিত অবস্থায় ফেলে রাখা হাসপাতাল কর্তৃপক্ষের চরম দায়িত্বহীনতা ও মানবিকতাবর্জিত আচরণের নগ্ন উদাহরণ বলে মনে করছেন সচেতন মহল।
অভিযোগ রয়েছে, স্বাস্থ্যবিধি অনুযায়ী নির্দিষ্ট তাপমাত্রা ও জীবাণুমুক্ত পরিবেশে রক্ত সংরক্ষণের বাধ্যবাধকতা থাকলেও রিডা হাসপাতালে তা সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। এ ধরনের অনিয়মের পেছনে প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয় ও স্বৈরাচারী শাসনামলের দোসরদের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সংগৃহীত রক্ত সঠিকভাবে সংরক্ষণ না করলে তা দ্রুত দূষিত হয়ে মারাত্মক রোগজীবাণুর উৎসে পরিণত হয়। এমন দূষিত রক্ত রোগীর শরীরে প্রবেশ করলে সংক্রমণ, জটিলতা এমনকি প্রাণহানির ঝুঁকিও তৈরি হতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি।এ ঘটনায় স্থানীয় সচেতন নাগরিক, মানবাধিকারকর্মী ও ভুক্তভোগীরা অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।অভিযোগকারীদের আশঙ্কা, প্রভাবশালী দোসরদের ছত্রছায়ায় যদি এই হাসপাতাল কর্তৃপক্ষ পার পেয়ে যায়, তাহলে ভবিষ্যতে এমন মানবিক বিপর্যয় আরও বাড়বে এবং সাধারণ মানুষের জীবন আরও অনিরাপদ হয়ে উঠবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park