1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

কালীগঞ্জে ৯ টি চোরাই মোটর সাইকেল, বিপুল পরিমাণ চোরাই মালামাল সহ ভাংড়ি ব্যবসায়ী আফসার গ্রেফতার-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

হাফিজুর রহমান কালিগঞ্জ থেকেঃ
ভাংড়ি ব্যবসার অন্তরালে দীর্ঘদিন ধরে পুরাতন মালামালের পাশাপাশি চোরাই মোটর সাইকেল, সেচ পাম্প সহ বিভিন্ন মালামাল ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৯ টি বিভিন্ন ব্রান্ডের পুরাতন মোটরসাইকেল, পুরাতন মোটর সাইকেলের ১১ টি ট্যাংকি, ৩ টি পুরাতন মোটর সাইকেলের চেসিস, ৭টি পুরাতন মোটরসাইকেলের ইঞ্জিন, ৪ টি ক্যাসিং, ২ টি মোটর ইঞ্জিন, ৯ টি সচ পাম্প সহ জনপ্রিয় মেশিনারিজ দোকানের মালিক চোর সেন্টিকেটের হোতা আফসারকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আফসার শেখ (৫২) পূর্ব মৌতলা গ্রামের মৃত শেখ সবেদ আলীর পুত্র। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১২ মার্চ) বিকাল ৪ টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা বাজারের মৌতলা বাস স্ট্যান্ড এর পাশে জনপ্রিয় মেশিনারিজ এর দোকানে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ, এসআই সুখদেব, বুলবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত ঘটনায় থানার এস,আই সুখদেব বাদী হয়ে চোর সিন্ডিকেটের মূল হোতা আফসার উদ্দিন শেখ কে আসামি করে গতকাল বুধবার থানা একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৬। চোর সিন্ডিকেটের হোতা আফসার আলী দীর্ঘদিন যাবত পুরাতন ভাংড়ি মালামাল ক্রয়-বিক্রয়ের পাশাপাশি উপজেলার বিভিন্ন চোরদের গডফাদার হিসেবে আশ্রয় প্রশ্রয় দিয়ে আসছিল। এর আগেও চোরাই মালামাল সহ পুলিশের হাতে গ্রেফতার হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল হাজত ছাড়াও বিভিন্ন মামলায় জেল হাজত বাস করেছে। আটক কৃত আফসারকে গতকাল জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park