1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

কালীগঞ্জে ১ প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর,নগদ টাকা সহ স্বর্ণালংকার লুট

  • আপডেট সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৮৫ বার পঠিত

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃজমি জমা সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে গৃহকর্ত্রী চিকিৎসায় খুলনাতে অবস্থানের সুযোগকে কাজে লাগিয়ে শাহিনুর নামে ১ বাহারাইন প্রবাসীর বাড়িতে গভীর রাতে আরিফ বাহিনীর দুর্বৃত্তরা সশস্ত্র হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর, গুঁড়িয়ে দেওয়াসহ নগদ ১ লক্ষ টাকা সহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ এর ফোন পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার রাজিব এবং থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রবিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা গ্রামে এ ঘটনা ঘটে। সাংবাদিকদের জিজ্ঞাসায় আরিফ বাহিনী প্রধান আরিফ এ হামলা ভাঙচুরের দায় স্বীকার করলেও লুটপাটের বিষয়টি অস্বীকার করে। তিনি জানান আমার জমি নিয়ে আমার নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় এ হামলা চালানো হয়েছে। ডাকাতির ঘটনার খবর শুনে সোমবার বেলা ১১ টার দিকে সরেজমিনে ঘটনাস্থলে গেলে মুড়াগাছা গ্রামের ভুক্তভোগী আবুল হোসেন গাজী, তার স্ত্রী ফেরদৌসী বেগম, কন্যা হালিমা খাতুন ও নাতনি এসএসসি পরীক্ষার্থী রাবেয়া পারভীন সহ গ্রামের একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান মুড়াগাছা মৌজার আর, এস ৩৪৪ নং খতিয়ানের ২৬৪১ নং দাগের ৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন রশিদ চৌকিদার গংয়ের সঙ্গে মামলা মোকদ্দমা চলে আসছে। এরমধ্যে আবুল হোসেন গাজী তার কন্যাকে ৮ শতক জমি দানপত্র মূলে হেবা দলিল করে দেয়। উক্ত জমিতে কন্যা হালিমা খাতুন বাহারাইন প্রবাসী স্বামী শাহিনুর রহমান ও পরিবার-পরিজন নিয়ে দীর্ঘদিন বসবাস করে আসছে। গত রবিবার প্রবাসী শাহিনুরের স্ত্রী হালিমা খাতুন চিকিৎসার জন্য খুলনায় অবস্থানের সুযোগকে কাজে লাগিয়ে পূর্ব পরিকল্পিতভাবে মুড়াগাছা গ্রামের রশিদ চৌকিদারের পুত্র আরিফুল, আকবর ,শফিকুল, রফিকুল, সাইফুলের নেতৃত্বে ১৫/২০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে বাড়িতে থাকা তার কন্যা এবং তার মাকে অস্ত্রের মুখে জিম্মি করে পাকা বাড়িঘর ভাঙচুর ও মালামাল পুকুরে ফেলে দেয় এবং ঘরে থাকা ৬ ভরি স্বর্ণ এবং নগদ ১ লক্ষ টাকা লুট করে নিয়ে হলে যায় বলে জানান। বিষয়টি জানতে পেরে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রী হালিমা বেগম অবস্থা বেগতিক দেখে ওই রাতেই পুলিশী সেবা ৯৯৯ ফোন দেয়। উক্ত ফোনে পুলিশ ঘটনাস্থলে গেলেও আরিফ বাহিনীর কাউকে পাওয়া যায়নি। রাতের হামলা ভাঙচুরের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park