1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

কালীগঞ্জে প্রশাসনের নাকের ডগায় রাস্তা অবরোধে জন দুর্ভোগ চরমে- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

হাফিজুর রহমান কালিগঞ্জ থেকেঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের নাকের ডগায় জমি দখলকে কেন্দ্র করে আদালতের দোহাই দিয়ে থানা থেকে দু’ শ গজ দূরে ইসলামী ব্যাংকের পাশের ব্যস্ততম রাস্তার উপর ইট ঝাপ করে মানুষ ও যানবাহন চলাচলের চরম দুর্ভোগের সৃষ্টি করলেও দেখার কেউ নাই। অথচ এই রাস্তা দিয়ে প্রতিদিন ইউ,এন, ও , এসিল্যান্ড, ওসি, সার্কেল, সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা চলাচল করলেও প্রশাসন নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ জনগণ। একেতো প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে ইসলামী ব্যাংক সংলগ্ন রাস্তার পাশের অর্ধেক জায়গা অবৈধ দখলদাররা দখল করে দোকান নির্মাণ করে ভাড়া আদায় করছে তারপরও ভাটা মালিক মতিউর রহমান জমি দখলকে কেন্দ্র করে ইট দিয়ে রাস্তার অর্ধেক দখল করে বছরের পর বছর জনদুর্ভোগ সৃষ্টি করলেও বিষয়টি নিয়ে দেখার কেউ নাই। প্রশাসন নামক যন্ত্রটি আছে কিনা আছে সেটা এই দৃশ্য না দেখলে বোঝার উপায় নাই। কালিগঞ্জ থানা থেকে মাত্র ২০০ গজ পূর্বে ইসলামী ব্যাংক সংলগ্ন চলাচল রাস্তার উপর বহুল আলোচিত ভাটা মালিক মতিউর রহমানের ইট দিয়ে রাস্তা অবরোধের কারণে প্রতিনিয়ত ঘটছে নানান ধরনের দুর্ঘটনা। সূুএ মতে কালিগঞ্জ উপজেলার আলোচিত ভাটা মালিক মতিউর রহমানের কেনা জমির মধ্যে দুই শতক জমি জনৈক বুলবুল আহমেদ দাবি করায় তাকে জব্দ করতে এই ইটের স্তুপ করলে জন দুর্ভোগের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে গত কাল সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ফোন দিলে তিনি রিসিভ করেননি। জন গুরুত্ব পূর্ণ রাস্তার উপর থেকে ইট অপসারণের দাবি জানিয়ে ভূমিদস্যদের প্রতি আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে উপজেলা বাসি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park