1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

কালীগঞ্জে এসে অপেক্ষামান প্রেমিকা রূপা মন্ডলকে সাথে করে গাড়িতে তুললে চালক বুঝতে

  • আপডেট সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৬৯ বার পঠিত

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
খুলনা জেলার কয়রা থানার প্রভাস মন্ডলের কন্যা রুপা মন্ডল বাড়ি থেকে টাকা পয়সা, স্বর্ণ নিয়ে পালিয়ে সাতক্ষীরার শ্যামনগর থানার ভূরুলিয়া ইউনিয়নের বাধঘাটা গ্রামের গৌরপদ সরকারের ছেলে প্রেমিক চিরঞ্জিতের সঙ্গে বিয়ে করবে বলে পালিয়ে কালীগঞ্জে চলে এসে অপেক্ষা করতে থাকে। খবর পেয়ে প্রেমিক চিরঞ্জিত সরকার খানপুর গ্রামের আলাউদ্দিনের পুত্র ভাড়া প্রাইভেট গাড়ি চালক রফিকুল ইসলামের গাড়ি ভাড়া করে কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা করে। কালীগঞ্জে এসে অপেক্ষামান প্রেমিকা রূপা মন্ডলকে সাথে করে গাড়িতে তুললে চালক বুঝতে পারে তারা পালিয়ে কোথাও যাচ্ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে চালক রফিকুল ইসলাম তাদেরকে ভয়-ভীতি দেখিয়ে গাড়ি ঘুরিয়ে নারায়ণপুর হাসপাতাল রোডে যেতে থাকে এবং পথিমধ্যে তাদের নিকট থেকে ও নগদ টাকা, ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় চালক রফিকুল ইসলাম। ঐ সময় রবিবার ( ২৪ মে) সকাল আনুমানিক সাড়ে ৭ টার দিকে গাড়ির ভিতর থেকে ডাক চিৎকার শুনে পেয়ে থানার উপ-পরিদর্শক মনির হোসেন ঘটনাস্থান থেকে নগদ ৫,৮০০ টাকা ও ১ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ঢাকা মেট্রো ১৩ -৫৭০৮ নং প্রাইভেট কার জব্দ ও প্রাইভেট চালক রফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে। উক্ত ঘটনায় প্রেমিক চিরঞ্জিত বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনার সত্যতা স্বীকার করে থানার উপ- পরিদর্শক মনির হোসেন সাংবাদিকদের জানান ঘটনাস্থল থেকে একটি প্রাইভেট কার নগদ ৫,৮০০ টাকা এবং ১ টি অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়েছে। উক্ত ঘটনায় থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেন জানান বিষয়টি তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
¡

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park