1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

কালীগঞ্জে ইটভাটার ডাম্পারের চাপায় ১ স্কুল ছাত্র নিহত-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০৩ বার পঠিত

হাফিজুর রহমান কালিগঞ্জ থেকেঃ
সাতক্ষীরার কালিগঞ্জে ইটভাটার মাটি বহনকারি ডাম্পারের চাপায় ৫ বছরের শিশু নিহত ও তার বাবা গুরুতর আহত হয়েছে। গতকাল ৮ জানুয়ারী বৃহষ্পতিবার দুপুর ২ টার দিকে কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের বাঁধাকুল গ্রামের মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আসাদুল ইসলাম (৫)। সে কালিগঞ্জ উপজেলার বাঁধাকুল গ্রামের শাহীন আলমের ছেলে। আসাদুল ঘুষুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণীর ছাত্র।

বাধাকুল গ্রামের কাটাখালি নদীর চরের বাসিন্দা আসমা খাতুন জানান, তার স্বামী শাহীন আলম একজন দিনমজুর। বৃহষ্পতিবার দুপুর সোয়া ১ টার দিকে ছেলে আসাদুলকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য কৃষ্ণ মন্দিরের সামনের রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিলেন।

এ সময় তেঁতুলিয়া গ্রামের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের ভাই মোখলেসুর রহমান পল্টু ও জাকির হোসেনের মালিকানাধীন ঘুষুড়ে গ্রামের টিআরবি ভাটার একটি মাটি বহনকারী ডাম্পারের চালক মনিরুল ইসলাম মোবাইলে কথা বলতে বলতে গাড়ী চালাচ্ছিল। অসর্তকতার একপর্যায়ে ডাম্পার আসাদুল ও তার বাবা শাহীন আলমকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তারা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাদেরকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে কর্তব্যরত জরুরী বিভাগের চিকিৎসক শিশু আসাদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আর শাহীন আলমকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন জানান, নিহত শিশু আসাদুলের মরদেহ আনার জন্য আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ডাম্পারটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে বলে আরো জানান এই পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park