1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

কালিগঞ্জে মেয়ের মৃত্যুর ২৪ ঘন্টা না পেরুতেই শোকে বাবার মৃত্য

  • আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৮৫ বার পঠিত

হাফিজুর রহমান কালীগঞ্জ ( সাতক্ষীরা) প্রতিনিধি’স্বামী ,শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে মেয়ের মৃত্যুর ২৪ ঘন্টা না পেরুতেই শোকে বাবার মৃত্যু। নিহত সাজিদার পিতা কেরামত আলী মোল্লা শোকে কাতর হয়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উত্তর রঘুনাথপুর গ্রামের নিজ বাড়িতে রবিবার (১০ মে) সন্ধ্যায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। রবিবার দুপুরে মেয়ে হত্যার বিচার চেয়ে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন শেষে বাড়িতে ফিরে এ মৃত্যুর ঘটনা ঘটে। এর আগে শুক্রবার (৮ মে) রাত সাড়ে ১০ টার দিকে কুশুলিয়া ইউনিয়নের চন্ডীতলা গ্রামে স্বামী শ্বশুর বাড়ির লোকজন নির্মম নির্যাতন করে দুই সন্তানের জননী গৃহবধূ সাজিদাকে হত্যা করে। উক্ত ঘটনায় নিহত গৃহবধূ ভাই আব্দুল খালেক বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। বাদীর বক্তব্য ৫ জনের নামে এজাহার দিলেও ৩ জনকে বাদ দিয়ে দু,জনের নামে মামলার হওয়ার ক্ষোভে থানা পুলিশের নামে সংবাদ সম্মেলন করে। কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর গ্রামের কেরামত মোল্লার মেয়ে সাজিদার সঙ্গে কুশুলিয়া ইউনিয়নের চন্ডিতলা গ্রামের গফুর গাজীর পুত্র মনিরুল ইসলামের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ১০ বছর আগে পরিবারের অমতে বিবাহ করে। বিবাহের পর হতে কেরামত আলী মোল্লা ওরফে কেনা তাদের বিয়ে মেনে না নেওয়ায় শ্বশুরবাড়ির লোকজন প্রায় তার মেয়েকে মারপিট নির্যাতন করত। বিয়ের পরে তাদের সংসারে দু,টি সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সাজিদা নির্যাতন সহ্য করে আসছিল। শুক্রবার রাতে মেয়ে অসুস্থতার খবরে বাবা কেরামত এবং পুত্র আব্দুল খালেক সহ পরিবারের লোকজন এসে শ্বশুরবাড়িতে মেয়ের মরা দেহ উদ্ধার করে থানায় খবর দেয়। ওই সময় নিহত পরিবারের দাবি তাদের মেয়েকে পরিকল্পিতভাবে মারপিট নির্যাতন করে হত্যা করা হয়েছে। উক্ত ঘটনায় নিহতের ভাই আব্দুল খালেক বাদী হয়ে ৫ জনের নামে থানায় এজাহারদের দয়ের করে। পরে থানা পুলিশ এজাহার সংশোধন করে দু,জনের নামে মামলা দায়ের করা নিয়ে নিহতের পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। নিহতের পরিবারের দাবি স্বামী মনিরুলের ভাই সাঈদ এবং নুরুজ্জামান এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিল। এ বিষয়ে সংবাদ সম্মেলন শেষে বাড়িতে যেয়ে শোকে বাবার মৃত্যুর ঘটনা ঘটে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park